Logo
শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাখনকে সম্মাননা, কলেজের উন্নয়নে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা

২৬ বাংলা টিভি   02-Sep-2026   20

Photo

ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাখনকে সম্মাননা, কলেজের উন্নয়নে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা


সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মাহবুবুন নুর (মাখন) মনোনীত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১২ টায় উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয় প্রাঙ্গণের একটি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডাঃ কে এম বাবুল আক্তার।

আলোচনা সভায় কলেজের শিক্ষকরা নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মোঃ মাহবুবুন নুর (মাখন) এর কাছে প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানে একাধিক দাবি তুলে ধরেন। তারা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে নতুন সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের উন্নয়নের জন্য নিজ ইচ্ছায় ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ মাহবুবুন নুর (মাখন) কে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত