Logo
রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নেপালে বন্যা: এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, নিখোঁজ ৪৪০০

২৬ বাংলা টিভি   01-Sep-2026   20

Photo

নেপালে বন্যা: এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, নিখোঁজ ৪৪০০


আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির বন্যাকবলিত বিদুর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি মরদেহ। এর মধ্যে একজন শিশু এবং বাকি ২৩ জন প্রাপ্তবয়স্ক।

পুলিশ সুপার বিপিন রেগমি জানান, উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। ওই এলাকায় মাটির নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন করে উদ্ধার অভিযান শুরু হবে।

বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং জানান, উদ্ধার হওয়া ২৪ মরদেহের মধ্যে ছয়টি হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। অন্য মরদেহগুলো এখনো ঘটনাস্থলেই রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও কাঠমান্ডুতে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের বাড়িগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। ধ্বংসস্তূপ ও কাদামাটির নিচে আরও মরদেহ থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে বন্যার পানিতে কাদামাটির নিচে চাপা পড়া জলবিদ্যুৎ প্রকল্পগুলোর টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সোমবার থেকে জোর তৎপরতা শুরু করেছেন উদ্ধারকারীরা। নিখোঁজ স্বজনদের সন্ধানে পরিবারের সদস্যরাও ছুটছেন বিভিন্ন এলাকায়।

নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এরই মধ্যে ৯৫০ ছাড়িয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪০০ জনের বেশি।

নেপালের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব নেপাল জানিয়েছে, দেশটির রাসুয়া ও নুয়াকোট জেলায় আকস্মিক বন্যায় ১২টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে কর্মরত অন্তত ৯০০ শ্রমিকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শ্রমিকদের মধ্যে প্রায় ৫০০ জন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান যত এগোচ্ছে, মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত