Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে : রাশেদ খান

২৬ বাংলা টিভি   01-Sep-2026   10

Photo

জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে : রাশেদ খান


ঝিনাইদহ প্রতিনিধি : জামায়াত ও এনসিপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আওয়ামী লীগ ও শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষনা ও জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষনা চক্রান্তের অংশ। তারা আওয়ামী লীগ কে ফেরানোর অপচেষ্টা শুরু করেছে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

আজ দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্থানীয় নির্বাচনের আগে দলে ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনে যেসব দলীয় নেতাকর্মী ভুল করে দলের বিরুদ্ধে ভোট করেছিল, তারা ভুল স্বীকার করে ফিরতে চাইলে সেটি দলীয় হাইকমান্ড বিবেচনা করবে। তবে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে ভোট করেছিল, তাদের ব্যাপারে দল এখনো কোনো চিন্তা ভাবনা করেনি।

জেলা বিএনপি আয়োজিত র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত