Logo
বুধবার | ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বাড়ি

২৬ বাংলা টিভি   30-Aug-2026   9

Photo

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বাড়ি


আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে একটি গুদামে রুশ ড্রোন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। হামলার পর গুদামে ব্যাপক বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়লে আশপাশের অর্ধশতাধিক বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

রোববার (৩০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে কিয়েভের বুচা জেলার মিলা গ্রামে ওই গুদামে হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, চলতি বছরে ইউক্রেনে রুশ হামলায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

ড্রোন আঘাত হানার পর গুদামে একের পর এক বিস্ফোরণ ঘটে। পরে আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর ৩৭০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, নিহতদের মধ্যে ৩৪ জন একটি বৃদ্ধ ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী আলেকসান্দর ভোদোলাজ জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে একটি ড্রোন গুদাম এলাকায় আঘাত হানার পরপরই সেখানে প্রচণ্ড বিস্ফোরণ শুরু হয়। ওই স্থানে অস্ত্র ও গোলাবারুদ রাখা ছিল বলে স্থানীয় অনেক বাসিন্দা আগে জানতেন না।

এদিকে বৃহস্পতিবার থেকে কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করে রাশিয়া দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপে ফেলার চেষ্টা করছে।

টানা তিন দিনের ব্যাপক হামলার দ্বিতীয় দিনে শুক্রবারের এই হামলা চালানো হয়। এসব হামলার কারণে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত