Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন আইনমন্ত্রী

২৬ বাংলা টিভি   29-Aug-2026   14

Photo

ঝিনাইদহের শৈলকূপায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন আইনমন্ত্রী


ঝিনাইদহ, প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায়  আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ২৮.০৮.২৬ শুক্রবার  বিকেলে আগামীর শৈলকুপা নামের সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে  শৈলকূপা পাইলট স্কুল মাঠে এ  ফাইনাল খেলার উদ্বোধন করেন আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।  ফাইনালে মুখোমুখি হয়  উপজেলার দুধসর ইউনিয়ন ও হাকিমপুর ইউনিয়ন । খেলা শুরুর পর থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে উত্তেজনায় মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা।

খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। ফাইনাল দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। ৯০ মিমিটের খেলায় দ্বিতীয় আর্ধের ৫ মিনিটের মাথায় হাকিমপুর ইউনিয়ন  ১ গোলে এগিয়ে গেলেও ১৫ মিনিট পর দুধসর ইউনিয়ন প্রতিপক্ষকে ১ গোল দিয়ে  সমতায় আসে। তবে নির্ধারিত সময়ে দু'দল সমতায় থাকায় ট্রাইবেকারে ০৭ দুধসর ইউনিয়ন ও ০৮ গোল দিয়ে হাকিমপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, নগদ টাকা  ও পুরস্কার  বিতরণ করেন প্রধান অতিথি আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান । সেসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এমন আয়োজন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত