সারা বাংলা খুলনা নড়াইল
সুলতান মঞ্চে ২ দিনব্যাপী সুলতান উৎসব শুরু প্রথম দিনে ৩ শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২৬ বাংলা টিভি 28-Aug-2026 16
সুলতান মঞ্চে ২ দিনব্যাপী সুলতান উৎসব শুরু প্রথম দিনে ৩ শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি: নড়াইলের বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের স্মৃতিবিজড়িত সুলতান মঞ্চে আজ শুক্রবার (২৮ আগস্ট) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব ।
উৎসবের প্রথম দিন সকাল ১০টায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে শিশুদের স্বতঃস্ফূর্ত চিত্রাঙ্কন উৎসব ও প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিশু-শিল্পী অংশ নেই। শিশুদের মধ্যে সুলতানের শিল্পচেতনা ও শিল্পকর্ম ছড়িয়ে দিতেই এই বিশেষ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুই দিনব্যাপী এ সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রয়েছে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,সাধারন সমাপদক সমিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারি কিউরেটর মেহেদী হাসান রানা প্রমুখ।
news@26banglatv.com