Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণার অভিযোগে ৫ জন আটক

২৬ বাংলা টিভি   27-Aug-2026   21

Photo

নড়াইলে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণার অভিযোগে ৫ জন আটক


নড়াইল প্রতিনিধি:  নড়াইলে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজন আটক করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে অনলাইন প্রতারণার হোতা ও ১১ মামলার আসামি আকিদুল শেখসহ একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান এবং তুহিন শেখের ছেলে নিরব শেখ।

তরতাজা ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ‘ইলিশ বাড়ি’ অ্যাপসের মাধ্যমে অনলাইনে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল সংঘবদ্ধ চক্রটি। আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘ইলিশ বাড়ি’ অ্যাপসের মাধ্যমসহ ফেসবুকে প্রতারণা করে আটককৃত পাঁচ যুবক তরতাজা ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। কিন্তু, তাদের কাছে ইলিশ মাছ সরবরাহ করা হতো না। প্রতারণার মাধ্যমে ইলিশ বিক্রির টাকায় এলাকায় মাদক বেচাকেনা, মাদক সেবনসহ জুয়া খেলা ছাড়া বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড করছে চক্রটি। তাদের বিরুদ্ধে কালিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এছাড়া আকিদুল শেখের নামে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে সবসময় যাচাই-বাছাই করতে হবে। অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। 


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত