Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না : সিইসি

২৬ বাংলা টিভি   24-Aug-2026   8

Photo

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না : সিইসি


নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। এটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। দুর্গাপূজা, বন্যা, বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা একটি সিদ্ধান্ত নেব।

সোমবার (২৪ আগস্ট) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে স্থানীয় নির্বাচন তার চেয়ে আরও ভালো করতে চাইছেন । ওই নির্বাচনে যে স্ট্যান্ডার্ড সেট হয়েছিল, তার নিচে ইসি নামতে পারে না। সুতরাং ওই স্ট্যান্ডার্ড থাকবেই। সবার সহযোগিতা নিয়ে ভালো নির্বাচনের বিষয়ে আশাবাদি তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হবে। ৯০ দিনের মধ্যেই এটা হয়ে যাবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা একটু বেশি হয়ে থাকে। সেটা  মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হবে। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে কমিশন এ নির্বাচনের সিদ্ধান্ত নেবে। এটা এমন নয় যে সরকার একটি তারিখ দেবে আর ইসি তা ঘোষণা করে দেবে। এ বিষয়ে সামগ্রিক প্রস্তুতি চলমান আছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত