সারা বাংলা খুলনা ঝিনাইদহ
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না - রাশেদ খাঁন
২৬ বাংলা টিভি 23-Aug-2026 11
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সিলেকশন করবে| দলের মধ্যে থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না| বিএনপি করলে অবশ্যই দলের কেন্দ্রিয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে| রোববার দুপরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তা. বিভিণ্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতবৃন্দদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন| রাশেদ খান আরো বলেন, সরকারী অফিসের কর্মকর্তাগন সেবা প্রদানে সাধারন মানুষের সাথে অসদাচরন বা ঘুষ দাবীর অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে| তিনি এ উপজেলার সকল সরকারী দপ্তরের গেটে অভিযোগ বক্র স্থাপন করা হবে বলে ইউএনও কে নির্দেশনা দেন| তবে, কেউ যদি হিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগের আশ্রয় নেয়. তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে|
সরকারীভাবে নিজ জেলায় সফরের অংশ হিসাবে মতবিনিময়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে রাশেদ খান আরো বলেন, এলাকার উন্নয়নে বিরোধীদল স্থানীয় জামায়াতের সাথে তাদের কোন বিরোধ থাকবে না| আইনশৃংখলার উন্নয়নসহ মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সকলেই একজোট হয়ে কাজ করবেন| তিনি বলেন, এ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিং বিভেদে তিনি পরাজিত হয়েছিলেন| এতে স্থানীয় বিএনপি সাংগাঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছে| তিনি বলেন, যে সকল নেতা কর্মী ভ’ল করেছিলেন তারা ফিরে এসে দলের জন্য কাজ করবেন| দল গোছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন|
মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাফিজুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন প্রমুখ| এছাড়াও সভাতে মোবারকগঞ্জ চিনিকলের এমডি আ ন ম জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন মোল্ল্যা, মশিয়ার রহমান ও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন|
news@26banglatv.com