Logo
সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বাস-মোটরসাইকেল সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ১২

২৬ বাংলা টিভি   24-Oct-2025   61

Photo

বাস-মোটরসাইকেল সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক:

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বিলাসবহুল ভলবো বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশের কর্ণুল জেলায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে স্পার্ক সৃষ্টি করে এবং তা থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

কর্ণুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাটিল জানান, রাত তিনটার দিকে কাবেরি ট্রাভেলস নামের একটি পরিবহনের ভলভো বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যা বাসের নিচে আটকে যায়। এতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে।

তিনি জানান, যেহেতু এটি এয়ারকন্ডিশনড বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়। যারা কাচ ভাঙতে পেরেছিলেন, তারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজ ও মৃতদের শনাক্তের কাজ চলছে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত