Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর ৬০০ পিস ইয়াবা ১ টি মোটরবাইক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   20-Aug-2026   10

Photo

ঝিনাইদহের মহেশপুর ৬০০ পিস ইয়াবা ১ টি মোটরবাইক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

ভোর রাতের দিকে  মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাতিবিলা পুকুরপাড়া এলাকার মো. নুর কুদ্দুসের ছেলে মো. মাসুম বিল্লাল (শান্ত) (৩৫) এবং মহেশপুরের জমিদারপাড়া এলাকার মো. মনসুর আলীর ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৩২)।

পুলিশ জানায়,  মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এসআই হিমানিষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাতিবিলা পুকুরপাড়া এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে মাসুম বিল্লালের বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মহেশপুর  থানার ওসি  মেহেদী হাসান বলেন গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে 


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত