Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদে পরিণত হয়েছে : আমির হামজা

২৬ বাংলা টিভি   17-Aug-2026   11

Photo

গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদে পরিণত হয়েছে : আমির হামজা


নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩  আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন,আগেও বলেছি- এখনো বলছি- যাদের সভাপতি-সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এটা এখন আর গণঅধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী  আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন। আমির হামজার ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আমির হামজা বলেন,  ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত রানিং একজন জনপ্রতিনিধি। আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি। এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়,  আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোন বাধা নেই। সুতরাং কোনো সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না’।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো দলের লেজুরবৃত্তি করা যাবে না। সে যেই হোক, আপনারা সরকারি লোক। সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি এসপি, ওসি, টিএনও, যারা সরকারিভাবে দায়িত্বে আছেন জনগণের জন্য যদি কাজ করেন, এই কুষ্টিয়াতে থাকবেন। জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য।

গতকাল বিকেলে গণআধিকার পরিষদকে নিয়ে আমির হামজার বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এ সময় আমির হামজার গাড়ি ৬ রাস্তার মোড়ে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়। একপর্যায়ে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত