Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি কবির হোসেনের মতবিনিময়

২৬ বাংলা টিভি   16-Aug-2026   13

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি কবির হোসেনের মতবিনিময়


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:  কালীগঞ্জ থানার নবাগত ওসি কবির হোসেন স্থানীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। রোববার বিকাল সাড়ে ৫ টায় থানা ক্যাম্পাসে আয়োজিত ওই মতবিনিময়ে ওসি বলেন, মাদক নির্মূল ও আইনশৃংখলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা চান। মতবিনিময়ের শুরুতেই তিনি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি হয়ে বলেন, গনমাধ্যমের কর্মীরা সমাজের দর্পন। আপনারা যদি আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে এ উপজেলার মানুষকে নিরাপদ রাখতে সক্ষম হব। পাশাপাশি মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা পুলিশ সচেষ্ট থাকবে। এ সময়ে তার সাথে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই মনিরুজ্জামান ও নাজমুল হোসেন।

মতবিনিময়ে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, উচ্চকন্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, মোহনা টিভির সোহেল আহম্মদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, এশিয়া পোষ্টের হাবিব ওসমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ ও কালের কন্ঠের নয়ন খন্দকারসহ অন্নান্য সাংবাদিকবৃন্দ। 
 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত