Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ব্যাগ: ঝিনাইদহে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

২৬ বাংলা টিভি   16-Aug-2026   18

Photo

নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ব্যাগ: ঝিনাইদহে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ


ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গেল  রাত  দিকে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আল আরাবি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে। পরিবারের সাথে সে জেলা শহরের মর্ডান মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার পর থেকে আল আরাবি নিখোঁজ ছিল। সন্ধ্যা গড়িয়ে রাতেও বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 একপর্যায়ে সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে কিশোরের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়।  ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্কুলছাত্রের এমন অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


 


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত