সারা বাংলা খুলনা বাগেরহাট
৪৫ কেজি হরিণের মাংস সহ আটক ২
২৬ বাংলা টিভি 15-Aug-2026 24
৪৫ কেজি হরিণের মাংস সহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংস সহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ী আটক।
শনিবার ১৫ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনার দাকোপ থানার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় গত ১৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১ টা হতে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
news@26banglatv.com