Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

১৫ আগস্ট ঘিরে মোংলায় পুলিশের টহল-তল্লাশি জোরদার

২৬ বাংলা টিভি   15-Aug-2026   24

Photo

১৫ আগস্ট ঘিরে মোংলায় পুলিশের টহল-তল্লাশি জোরদার


নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্টকে ঘিরে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বাগেরহাটের মোংলায় পুলিশের টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ।

মোংলা পৌর শহরের কলেজ মোড়, থানার কর্নার, বন্দর এলাকার বাসস্ট্যান্ড ও দিগরাজ এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি অবৈধ যান শনাক্ত এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মোংলায় নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। মোংলার চারটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রামপালের তিনটি পয়েন্টেও চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, মাদক, চোরাচালান, অবৈধ যান ও নাশকতা প্রতিরোধে এসব টহল ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

এর আগে জুনে মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ তখন জানিয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছিল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করা হয়।

এবার ১৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতার মধ্যে মোংলাতেও গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চেকপোস্ট ও টহল কার্যক্রমের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত