Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা সিলেট সুনামগঞ্জ

জগন্নাথপুরে টিসিবি ও খাদ্যবান্ধবের সরকারি চাল উদ্ধার, ডিলার গ্রেফতার

২৬ বাংলা টিভি   23-Oct-2025   128

Photo

জগন্নাথপুরে টিসিবি ও খাদ্যবান্ধবের সরকারি চাল উদ্ধার, ডিলার গ্রেফতার


সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাচারের জন্য অবৈধভাবে মজুদ করায় টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ ও ৩০ কেজীর ৯শ বস্তা  সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এসময় সোহেল মিয়া (৩৮) নামে খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, মহসিন উদ্দিন অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন আ,লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে আ,লীগ নেতা শাহনূর আলীর মালিকানাধীন  মের্সাস এস এ ট্রেডার্সে অবৈধভাবে মজুদ করে রাখা ৯শ বস্তা টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর সরকারি চাল উদ্ধার করা হয়। অভিযানে  রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন ডিলার আসকর আলীর ছেলে সোহেল মিয়া কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। 

জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী কমিশনার ( ভূমি)   মো, মহসিন উদ্দিন বলেন, সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর লাইসেন্স দেওয়া হয়েছিল, তিনি রৌয়াইল বাজারে চাল না রেখে রানীগঞ্জ বাজারে অনুমোদন ছাড়া অবৈধভাবে চাল  মজুদ করেন এবং  তিনি এই অপরাধ স্বীকার করেন। উদ্ধারকৃত টিসিবি এবং খাদ্যবান্ধবের চাল গুলো জব্দ করা হয়েছে। খাদ্যদ্রব্য সুরক্ষা আইন ২০২৩ এর ৮ ধারা অনুযায়ী এক বছরের জেল দেওয়া হয়েছে এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত