Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা

২৬ বাংলা টিভি   13-Aug-2026   16

Photo

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা


ঝিনাইদহ প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ফার্স্ট ক্লাস অর্জন করা ঝিনাইদহের কৃতি শিক্ষার্থী আসিফ আকবরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিফ আকবর ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে। কুয়েটে তার এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আসিফ আকবরের এ সাফল্য ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহজাহান আলী, আকুল উদ্দিন, আব্দুর রহমান, জাহিদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন, আনিছুর রহমান মিলনসহ এসএসসি-৯৩ ব্যাচের অন্যান্য সদস্যরা।
শেষে কৃতি শিক্ষার্থী আসিফ আকবরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। আসিফ আকবর ঈঝঊ-২ক২০ ব্যাচে ফার্স্ট ক্লাস ও ব্যাচে ২য় স্থান অর্জন করেছে।


news@26banglatv.com


Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত