Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশু সূর্যের, কোড়গ্রাম আবাসন প্রকল্পে শোকের ছায়া

২৬ বাংলা টিভি   13-Aug-2026   17

Photo

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশু সূর্যের, কোড়গ্রাম আবাসন প্রকল্পে শোকের ছায়া


নড়াইল প্রতিনিধি: নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় সূর্য দাস নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নড়াইল সদর উপজেলার মুলিয়া-বাহিরগ্রাম আঞ্চলিক সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস কোড়গ্রাম এলাকার বাসিন্দা সুমন দাসের ছেলে। তারা কোড়গ্রাম আবাসন প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাহিরগ্রাম থেকে ছেড়ে আসা মুলিয়াগামী একটি ইজিভ্যান কোড়গ্রাম এলাকায় পৌঁছায়। এ সময় অবুঝ শিশু সূর্য দাস হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করলে ভ্যানটি তাকে সরাসরি চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কোড়গ্রাম আবাসন প্রকল্পে এমন অবুঝ শিশুর করুণ মৃত্যুতে এলাকাটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত