Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযান: সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার

২৬ বাংলা টিভি   12-Aug-2026   11

Photo

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযান: সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি। ​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।

​বুধবার (১২ আগস্ট) ভোররাতে ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, ১২ আগস্ট আনুমানিক রাত ১টা ৩৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। হাবিলদার মোঃ জামাল খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার-৬৫/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে 'দলিল মিয়া'র আম বাগানের ভেতর তল্লাশি চালায়।

​তল্লাশিকালে আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরণের ভারতীয় কীটনাশক এবং ১,৬৭০ পিস ওষুধ উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত