Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

২৬ বাংলা টিভি   12-Aug-2026   11

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


ঝিনাইদহ প্রতিনিধি- ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষা, প্রযুক্তি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে যুবদের পরামর্শ দেন।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত