Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দাদিকে জবাই করে হত্যার পর ফেসবুকে পোস্ট, নাতি আটক

২৬ বাংলা টিভি   23-Oct-2025   60

Photo

সিরাজগঞ্জে দাদিকে জবাই করে হত্যার পর ফেসবুকে পোস্ট, নাতি আটক


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ এক হত্যাকাণ্ড ঘটেছে। নিজ শয়নকক্ষে দাদিকে জবাই করে হত্যার অভিযোগে এক নাতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সন্দেস বেগম (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাত গভীর হলে দাদি সন্দেস বেগম ঘুমিয়ে পড়েন। এ সময় সজিব শয়নকক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে। হত্যার পরপরই সজিব নিজের ফেসবুক আইডিতে “আল্লাহু আকবার” লিখে একটি পোস্ট দেন। কিছুক্ষণ পর আবার লেখেন—ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না।
ঘটনার বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে আসে ফেসবুকের মাধ্যমেই। তিনি দ্রুত থানায় খবর দেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত নাতিকে আটক করে থানায় নিয়ে যায়।
সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় সজিব এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত