Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   10-Aug-2026   12

Photo

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধ : ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার সাতগাছি গ্রামের খাল থেকে রঙ্গ খাতুন (৩৫) নামের প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কের সাতগাছি মসজিদের পাশের ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রঙ্গ খাতুন সাতগাছী গ্রামের ইসমাইল মন্ডলের মেয়ে। সে কিছুটা বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, রোববার সকালে রঙ্গ খাতুন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে বাড়ির পাশের একটি খালের ব্রীজের নীচে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত