Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

উৎস অধিকারীর জিপিএ -৫ অর্জন

২৬ বাংলা টিভি   10-Aug-2026   9

Photo

উৎস অধিকারীর জিপিএ -৫ অর্জন


ঝিনাইদহ প্রতিনিধিঃ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব কটি বিষয়ে ‘এ প্লাস’ পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে  উৎস অধিকারী উদয় । সে যশোর শিক্ষা বোর্ডের অধীনে কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতসহ সব কটি বিষয়ভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নে ‘এ প্লাস’ (জিপিএ-৫) অর্জন করেছে উৎস অধিকারী । সে সর্বমোট ১১৮০ নম্বর পেয়েছে।  তার বাবা উজ্জল অধিকারী ও মা পপি গোস্বামী দু'জনেই স্কুল শিক্ষক । সন্তানের এই চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উৎস অধিকারী উদয় জানায়, তার এই সাফল্যের পেছনে মা-বাবা এবং শিক্ষকদের অবদান ও সঠিক দিকনির্দেশনা সবচেয়ে বেশি ছিল। তবে তার মা এর অবদান একটু বেশিই বলে জানায় উৎস অধিকারী। ভবিষ্যতের স্বপ্নের কথা জানাতে গিয়ে সে জানায়, । সে বড় হয়ে ইন্জিনিয়ার হতে চায় এবং দেশের জন্য কাজ করতে চাই। 

উৎস অধিকারীর এই অসামান্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। 


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত