Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিক আটক

২৬ বাংলা টিভি   07-Aug-2026   17

Photo

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিক আটক


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে তাদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ধান ক্ষেতের পাশ হতে সুবেদার ফিরোজের নেতৃত্বে বিশেষ টহলদল অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৮ জন (মহিলা) বাংলাদেশী নাগরিককে আটক করে।
সুবেদার ফিরোজ, আটক বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে জীবননগর থানায় এদিন দুপুরে একটি মামলা করে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত