Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বিএনপির ৬ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতাকর্মীদের মাঝে আনন্দ ও অভিনন্দন

২৬ বাংলা টিভি   06-Aug-2026   16

Photo

নড়াইলে বিএনপির ৬ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতাকর্মীদের মাঝে আনন্দ ও অভিনন্দন


নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নড়াইলের বিভিন্ন পর্যায়ের ৬ জন শীর্ষস্থানীয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ৬ আগস্ট ২০২৬ তারিখে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন,নড়াইল সদর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক,মোঃ মুজাহিদুল ইসলাম পলাশ,  নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি, মোঃ তেলায়েত হোসেন ,লোহাগড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু ,লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,লোহাগড়া পৌর বিএনপি সাবেক সভাপতি, মিলু শরীফ  লোহাগড়া পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু ।
চিঠিতে উল্লেখ করা হয়, ইতপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। চিঠিতে আশা প্রকাশ করা হয় যে, এখন থেকে তারা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
দীর্ঘদিন পর নড়াইলের জনপ্রিয় ও ত্যাগী নেতাদের পদে ফিরিয়ে দেওয়ায় বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। একইসাথে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তৃণমূলের নেতা-কর্মীরা জানান, জনপ্রিয় এসব নেতাদের প্রত্যাবর্তনে নড়াইল জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো আরো সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে এবং ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তারা নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে পারবেন।
 


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত