Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনও মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ বাংলা টিভি   03-Aug-2026   12

Photo

আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনও মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনও মুরোদ নেই বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি এখন শুধু মাঝেমধ্যে ‘উঁকিঝুঁকি’ দেয়ার চেষ্টা করছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো।

বেনজীরের জামিনের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে বাংলাদেশের নিযুক্ত ল-ফার্মকে নির্দেশনা দেয়া হয়েছে। কী কী ইস্যুতে তাকে জামিন দেয়া হয়েছে, সে বিষয়টি জানতে কাজ করছে সরকার।

এদিকে, সার্জিও গরের বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, সার্জিও গর নিজেই বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে আগ্রহী। বর্তমান সরকারের প্রতি তার আস্থা আছে বলেও তিনি নিজেই জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত