Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঢাকা মেডিকেলের নতুন দায়িত্বে মির্জা আব্বাস

২৬ বাংলা টিভি   01-Aug-2026   11

Photo

ঢাকা মেডিকেলের নতুন দায়িত্বে মির্জা আব্বাস


নিউজ ডেস্ক: দেশের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা ঢেলে সাজাতে এবার নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। নতুন এই দায়ীত্বে তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবা কার্যক্রমের তদারকি এবং প্রশাসনিক সমন্বয়সংক্রান্ত দায়িত্বে নেতৃত্ব দেবেন।

দেশের অন্যতম বৃহত্তম এই সরকারি হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। মির্জা আব্বাসের মতো বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব এই কমিটির হাল ধরায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা ফেরানো এবং রোগী সেবার সার্বিক মান আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত