Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে রাশেদ খানকে সংবর্ধনা

২৬ বাংলা টিভি   30-Jul-2026   15

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী নিযুক্ত হওয়ায় রাশেদ খানকে সংবর্ধনা দিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভূষনস্কুল মাঠ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি রাশেদ খানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি বলেন, দলের মধ্যে কোন গ্রুপিং করা চলবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের প্রতি কঠোর নজর রাখছেন। আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে তাকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে। 
কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, সামসুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ছাত্রদলের মারুফ বিল্লাহ সহ জেলা উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত