Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

২৬ বাংলা টিভি   30-Jul-2026   7

Photo

ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শহরের ল্যাবরেটরি স্কুলে বিদ্যালয়ের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়।
সেসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাক বজলু রহমান, বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, সামাজিক ঐক্যজোট ঝিনাইদহ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গাউস গোর্কি, ঝিনাইদহ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান,গাছ প্রেমিক দিপু, হেব্বী গ্রুপের নির্বাহী পরিচালক জাহান লিমন ও বাবুল খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেড় শতাধিক ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শিশুদের গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত