Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

২৬ বাংলা টিভি   29-Jul-2026   9

Photo

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য



ঝিনাইদহ প্রতিনিধি: জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি স্পোর্টস এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী। খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে অংশ নিয়ে তারা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। সাফল্য অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন,মীম খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিসুজ্জামানের তত্ত্বাবধানে তারা ঢাকার মিরপুৃর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খুলনা অঞ্চল বালিকা কাবাডি দল জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য শৈলকুপার জিনিয়া খাতুন 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন। তার এই অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

তিন শিক্ষার্থীর এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।

তারা আশা প্রকাশ করেন,এ ধরনের অর্জন জেলার অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঝিনাইদহের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ বলেন,প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন শুধু কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য নয়,পুরো শৈলকুপা ও ঝিনাইদহ জেলার জন্যই গর্বের বিষয়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত