Logo
বুধবার | ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

মালয়েশিয়ার কাছে জরুরি এলএনজি সহায়তা চেয়েছে বাংলাদেশ

২৬ বাংলা টিভি   29-Jul-2026   18

Photo

মালয়েশিয়ার কাছে জরুরি এলএনজি সহায়তা চেয়েছে বাংলাদেশ


আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বৃহৎ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসের কাছে জরুরি এলএনজি সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে গ্যাস সরবরাহে সমস্যা হওয়ায় জরুরি এই সহায়তা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এই অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান,  সরবরাহ সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তাই বাংলাদেশের দেশের জরুরি চাহিদা পূরণে সহায়তা করতে এলএনজি সরবরাহের জন্য পেট্রোনাসের সঙ্গে সহযোগিতাসহ মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন।’

তিনি বলেন, ‘‘এছাড়া ফোনালাপে আজিয়াটার সঙ্গে জড়িত বিনিয়োগের অগ্রগতি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এমএমসি বন্দরের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতাসহ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।’’

আনোয়ার ইব্রাহীম আরও বলেন,  ‘‘পারস্পরিক শ্রদ্ধাবোধ, বাস্তবসম্মত সহযোগিতা এবং উভয় দেশের জনগণের সুফল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব জোরদারে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’’


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত