Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

মনিরামপুরে মনোহরপুর ও হরিদাসকাটিতে চরমপন্থী পরিচয়ে ১৯ জনের কাছে চাঁদা দাবি,থানায় জিডি

২৬ বাংলা টিভি   28-Jul-2026   14

Photo

মনিরামপুরে মনোহরপুর ও হরিদাসকাটিতে চরমপন্থী পরিচয়ে ১৯ জনের কাছে চাঁদা দাবি,থানায় জিডি


যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে চরমপন্থী অধ্যুষিত মনোহরপুর এবং হরিদাসকাটি ইউনিয়নে আবারো নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবি কমিউনিষ্ট পার্টির নামে মোবাইল ফোনে কল করে বিএনপি নেতা, ব্যবসায়ী, শিক্ষকসহ মোট ১৯ ব্যক্তির কাছে বিভিন্ন হারে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় দুইটি জিডি করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে পুলিশের কার্যত কোন ভূমিকা না থাকায় ভূক্তভোগীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিয়ষটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট হোসেন। মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মাহির দায়ান আমিন, থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর সভাপতি খায়রুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস,এম মজনুর রহমানসহ আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভার এক পর্যায়ে মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আকতার ফারুক মিন্টু অভিযোগ করেন, গত দুই সপ্তাহ ধরে জনৈক সাগর নামে এক ব্যক্তি নিজেকে চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির খুলনা বিভাগীয় কমান্ডার পরিচয় দিয়ে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সধারন সম্পাদক নাজমুল হকের কাছে দুইটি মোবাইল নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। শুধু তাই নয় বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাঁদা না দিলে পরিবার সহ তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। শুধু বিএনপির সাধারন সম্পাদককে নয়, অনুরুপভাবে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে ব্যবসায়ী আবু দাউদ, বুলবুল আহমেদ, দিপক কুমার, আবুজার হোসেন, মন্টু হোসেন, এজাজ আহমেদ, তৌহিদুজ্জামান, স্কুল শিক্ষক হাবিবুর রহমান, সাজ্জাত হোসেন, রমেষ চন্দ্র, প্রনব চন্দ্র বিশ^াস সহ মোট ১৭ জনের কাছে। এ ঘটনায় চাঁদা দাবি করা ওই ব্যক্তি( মোবাইল নম্বর সহ)র বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
অপরদিকে অভিযোগ করা হয় হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতি গ্রামের বিনয় কৃঞ্চ রায়ের ছেলে গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত রায়ের কাছে অপর একটি নম্বর থেকে নিজেকে নিউ বিপ্লবী কমিউন্ষ্টি পার্টির আঞ্চলিক নেতা মহিতোষ পরিচয় দিয়ে ১০ লাখ এবং হাজিরহাট বাজারের ব্যবসায়ী গোপল চন্দ্র রায়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা পরিশোধ করা না হলে তাদেরকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়। অবশ্য এ ঘটনায় স্কুল শিক্ষক অসিত রায় ১৯ জুলাই থানায় একটি জিডি করেন। কিন্তু অভিযোগ রয়েছে দুু্িট জিডি করা হলেও পুলিশ কার্যত কোন ভূমিকা রাখতে সমর্থ হয়নি।   অপরদিকে চাঁদাবাজদের অব্যাহত হুমকিতে ভূক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক জানান, সন্ত্রাসিদের প্রতিনিয়ত হুমকিতে বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করা দুরুহ হয়ে পড়েছে। স্কুল শিক্ষক হাবিবুর রহমান জানান, সন্ত্রাসীদের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ভূক্তভোগী আবু দাউদ ক্ষোভের সাথে জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় জিডি করা হলেও পুলিশ এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেননি। ফলে চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট হাজী এনামুল হক,উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট হোসেন, বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ সকলেই  সকলেই উদ্বেগ প্রকাশ করেন। কমিটির মুখ্য উপদেষ্টা সংষদ সদস্য গাজী এনামুল হক ও  সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট হোসেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জোর তাগিদ দেন। থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য মনোহরপুরের কপালীয়া বাজারে গত ৫ জানুয়ারি রাতে চরমপন্থীদের অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রতিপক্ষ গ্রুপের নেতা ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী। এছাড়া হরিদাসকাটিতে ২০০১ সাল ও ২০২৩ সালে চরপন্থীদের গুরিতে  নিহত হয় ৫ জন। 


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত