Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   26-Jul-2026   17

Photo

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ| রোববার (২৬ জুলাই) সকালে ওই গ্রামের ভাঙনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়| আবুল হোসেন ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে স্বরূপপুর গ্রামের মৃত মৃত বাহার মন্ডলের ছেলে|
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে খালের ব্রীজের নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী| পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে| পরিচয় শনাক্ত হলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়|
মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়| খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে|
 


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত