Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে খামারাইল গ্রাম ও আশপাশের মানুষ। ​উন্নয়নের নামে জনদুর্ভোগের নতুন উপাখ্যান

২৬ বাংলা টিভি   25-Jul-2026   16

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে খামারাইল গ্রাম ও আশপাশের মানুষ। ​উন্নয়নের নামে জনদুর্ভোগের নতুন উপাখ্যান


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের খামারাইল গ্রাম ও পণ্যতলা বাজার সংলগ্ন এলাকায়। দীর্ঘ তিন বছর ধরে ব্রিজটির অর্ধেক ভাঙা থাকলেও খামারাইল গ্রামবাসীসহ আশপাশের এলাকার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন কিন্তু গত কয়েকদিন আগে সংস্কারের নাম করে ঠিকাদারের লোকজন এসে ব্রিজের বাকি অংশটুকুও ভেঙে ফেলেছে। আর এরপর থেকেই যেন থমকে গেছে জনজীবন।  প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ দিনরাত চলাচল করে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা 

এলাকাবাসী  শফিকুল ইসলাম  অভিযোগ, করে বলেন এতদিন ব্রিজটা অর্ধেক ভাঙা থাকলেও খামারাইল গ্রামসহ আশপাশের মানুষ কষ্ট করে চলাচল করতে পারতেন। কিন্তু গত কয়েকদিন হলো কাজ করার লোকজন এসে পুরো ব্রিজটাই ভেঙে ফেলল। এখন আর কোনোভাবেই পার হওয়া যাচ্ছে না। ঠিকাদার ব্রিজ ভাঙল ঠিক আছে, কিন্তু বিকল্প কোনো রাস্তা তো করল না। 

ভুক্তভোগী শাহিনুর রহমান বলেন, রোগী নিয়ে গাড়ি পার করা যাচ্ছে না, বাজার-হাট করা বন্ধ হয়ে গেছে। খামারাইল গ্রামসহ আশপাশের মানুষের বাঁচার উপায় নেই। ঠিকাদার কোথায়, তাদেরও দেখা পাওয়া যাচ্ছে না।

​সরেজমিন দেখা গেছে, ব্রিজের কোনো অস্তিত্বই এখন আর নেই। গভীর খাদের মতো অবস্থা তৈরি হয়ে আছে। ভারী যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষও হেঁটে পার হতে পারছে না। বিশেষ করে জরুরি রোগী বা কৃষিপণ্য নিয়ে যারা বের হচ্ছেন, তারা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ আছে, ব্রিজ ভাঙার আগে বিকল্প কোনো রাস্তা তৈরির প্রয়োজন বোধ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​বর্তমানে ব্রিজটির সংস্কার কাজও বন্ধ। কোনো শ্রমিক বা যন্ত্রপাতির শব্দ নেই। দায়সারাভাবে ব্রিজ ভেঙে ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ায় ফুঁসছেন ভুক্তভোগীরা। তাদের একটাই কথা—এমন উন্নয়ন তারা চান না, যা তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। খামারাইল গ্রাম ও আশপাশের মানুষের যাতায়াতের জন্য দ্রুত বিকল্প পথ তৈরি অথবা নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  রেজওয়ান নাহিদ বলেন অতি দ্রুত কাজটি শেষ করা হবে 


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত