Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ডিবি ও সদর থানা পুলিশের জালে ১০ জনের ডাকাত দল!

২৬ বাংলা টিভি   25-Jul-2026   15

Photo

ডিবি ও সদর থানা পুলিশের জালে ১০ জনের ডাকাত দল!


ঝিনাইদহ প্রতিনিধি :  ১৪ বছরের পিতৃহীন শিশু মিশকাতের একমাত্র জীবিকার সম্বল ইজিবাইকটি যাত্রীবেশে ছিনতাই করে নিয়ে গিয়েছিল একদল দুর্ধর্ষ ডাকাত। আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার নেপথ্যে থাকা আন্তঃজেলা দস্যু চক্রের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) এক বিশেষ অভিযানে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ টিম চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কুমারখালী ও মিরপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের জালে তোলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নিহত বাবার পর পরিবার চালানোর জন্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ১৪ বছরের শিশু মিশকাত ইজিবাইক চালাত। গত ১৯ জুলাই ২০২৬ তারিখ বিকেলে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে। পরবর্তীতে তাকে ঝিনাইদহ সদর থানাধীন বংকিরা মাঠ এলাকার নির্জন মেহগনি বাগানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক এবং মোবাইল ফোনটি ছিনতাই করে চম্পট দেয়।

এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় একটি দস্যুতার মামলা (মামলা নং-৩৭) দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার ভয়াবহতা বিবেচনা করে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামীদের গ্রেফতারে নির্দেশ প্রদান করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ও সাইবার ক্রাইম সেলের তদন্ত দল কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও আশপাশের জেলাগুলোতে অভিযান চালায়। অভিযানে ইজিবাইক ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত মূল চার দস্যু—১. মো. আকাশ সরদার ওরফে ডাকাত আকাশ, ২. মো. জিয়ারুল ওরফে জিয়া (৪৪), ৩. মো. সিরাজুল ইসলাম (৪০) ও ৪. মো. আখতার মোল্লা (৪০)-কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে লুন্ঠিত মালামাল কেনাবেচায় যুক্ত আরও ৬ সদস্য—রাশিদুল ইসলাম ওরফে বল্টু (৫০), মো. লিটন আলী (৫০), মো. সজীব শেখ (২৪), মো. মাসুদ রানা (৩২), মো. ইসলাম খান ওরফে তাহের (৬৫) ও মো. আশরাফুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে আসামীদের কাছ থেকে মিশকাতের ছিনতাই হওয়া ইজিবাইক, ১টি লুন্ঠিত মোবাইল ফোনসহ মোট ৮টি মোবাইল এবং বাইক বিক্রির নগদ ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও পাবনা জেলা জুড়ে সংঘবদ্ধভাবে ডাকাতি ও দস্যুতা পরিচালনা করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত