Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   22-Oct-2025   50

Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যে ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে  জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা ও ঝিনাইদহ টু  চুয়াডাঙ্গা সড়কে রেলি করা হয়।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

পরে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), সড়ক ও জনপথ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা র‍্যালিতে অংশ নেন। এছাড়া সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ বিআরটিএ'র ইন্সপেক্টর সজিব সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার প্রসেনজিৎ সাহা, সহকারী কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সড়ক ও জনপদ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, ঝিনাইদহ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমান, আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, সড়কে শৃঙ্খলা মেনে চলার মধ্যদিয়ে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নেবো। সড়কে চলার সময় ভাবতে হবে, আপনার পরিবার আছে, তারা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আইন প্রয়োগ করে কেবল সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়ক আইন মেনে নিরাপদ গতিতে যানবাহন চালনা করতে হবে। পাশাপাশি পথচারী সহ সকলকে সচেতন ভাবে রাস্তা পারাপার হতে হবে। একে অপরকে সচেতন করতে হবে।

সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় পরিবহন শ্রমিক, মালিক, বাইকার্স সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত