Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

২৬ বাংলা টিভি   19-Jul-2026   19

Photo

নেত্রকোনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত


নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে ইমন মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে আহত অবস্থায় নিজ বাড়ি গামরুলি গ্রামে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে প্রতিবেশী লিটন ডাক্তারের ঘরে স্বর্ণালংকার চুরি হয়। শনিবার ওই অলংকার গুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে ইমন। এরপর এলাকাবাসী তাকে মারপিট করে আহত অবস্থায় তার বাড়িতে পাঠিয়ে দেয়।

নিহত ইমন মিয়া উপজেলা রয়েলবাড়ি ইউনিয়নের গামরুলী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

শনিবার সন্ধ্যায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গামরুলি পুরান বাড়ি (দক্ষিন পাড়া) ইমনের প্রতিবেশী লিটন ডাক্তারের ঘর থেকে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি হয়। এদিকে ইমন মিয়া এলাকার পেশাদার চোর। চুরি হওয়া স্বর্নালংকার আজ শনিবার সকালে পার্শ্ববর্তী আঠারোবাড়ি বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইমন। সন্দেহ হলে এলাকাবাসী তাকে চেক করে স্বর্ণালংকার পায়। ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজন ইমনকে গণপিটুনি দেয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে তার গ্রামের বাড়ি গামরুলি দক্ষিনপাড়া পুরান বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর দুপুর ১২টার দিকে ইমন মিয়া মারা যান।

ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শুনেছি চুরির মালামাল সহ হাতেনাতে ধরে এলাকার লোকজনের গণপিটুনিতে নিহত ইমন মিয়া নিহত হয়েছে। গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত