Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে প্রস্তুত ইয়ামাল

২৬ বাংলা টিভি   18-Jul-2026   11

Photo

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে প্রস্তুত ইয়ামাল


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে লামিন ইয়ামালের ফিটনেস নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। ইতালির খ্যাতিমান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, স্পেনের এই তরুণ উইঙ্গার এখন পুরোপুরি সুস্থ এবং আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে শুরুর একাদশেই মাঠে নামবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, উরুতে  সামান্য অস্বস্তি অনুভব করায় সতর্কতার অংশ হিসেবে ইয়ামালকে একটি অনুশীলন সেশন থেকে বিরত রাখা হয়েছিল। তবে এটি গুরুতর কোনো চোট নয় এবং তার খেলা নিয়ে শঙ্কারও কোনো কারণ নেই।

শুধু ইয়ামালই নন, ডিফেন্ডার পেদ্রো পোরোকেও দলের পূর্ণাঙ্গ অনুশীলনের বাইরে আলাদাভাবে হালকা অনুশীলন করতে দেখা যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ফিটনেস নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন শুরু থেকেই জানিয়েছে, ইয়ামাল ও পোরো দুজনের কেউই গুরুতর চোটে ভুগছেন না। টানা ম্যাচের ধকল কাটিয়ে খেলোয়াড়দের সতেজ রাখতে কোচিং স্টাফ পরিকল্পনা অনুযায়ী তাদের আলাদা অনুশীলনের ব্যবস্থা করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফাইনালের আগে ইয়ামাল ও পোরো দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরবেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। তাই ধাপে ধাপে তাদের পূর্ণ ফিটনেসে ফিরিয়ে আনার পরিকল্পনা অনুসরণ করা হচ্ছে।

সবশেষ তথ্য অনুযায়ী, ইয়ামালের ফিটনেস নিয়ে আর কোনো বড় শঙ্কা নেই। সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঠিক থাকলে রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে স্পেনের শুরুর একাদশে দেখা যাবে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল এই তরুণ তারকাকে। ফলে ফাইনালের আগে স্পেন শিবিরে তৈরি হওয়া উদ্বেগ এখন অনেকটাই দূর হয়েছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত