Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা

২৬ বাংলা টিভি   17-Jul-2026   23

Photo

প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা


আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক যুগল একসাথে আত্মহত্যার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেন প্রেমিকা তরুণী। তবে পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ঝাঁপ দেন তার প্রেমিক। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, প্রেমিক-প্রেমিকা একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে যান। কিছুক্ষণ কথা বলার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রেমিক আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে শেষ মুহূর্তে নদীতে ঝাঁপ না দিয়ে সেতুতেই দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন প্রেমিকা। এরপর প্রেমিক নদীতে তলিয়ে যেতে দেখেও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত