Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

২৬ বাংলা টিভি   17-Jul-2026   15

Photo

নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত


নড়াইল প্রতিনিধি: ভক্তি, আনন্দ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নড়াইলের উজিরপুরের শ্রী শ্রী নিতাই গৌর ও লক্ষ্মী জনার্দন বিগ্রহ মন্দিরের উদ্যোগে এই রথযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য সাজে সজ্জিত রথটি উজিরপুর মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে নড়াইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে রথযাত্রাটি শেষ হয়।
রথযাত্রাকে ঘিরে জেলা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্ণিল এই উৎসবে যোগ দিতে দুপুর থেকেই ভক্তদের ঢল নামে। সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী হাজারো ভক্ত-অনুসারী পুণ্য অর্জনের আশায় রথের রশি টেনে নিয়ে যান। এ সময় হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রথযাত্রার চমৎকার দৃশ্য একনজর দেখার জন্য সড়কের দু'পাশে ভিড় জমান বিপুলসংখ্যক দর্শনার্থী।
সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস, রথযাত্রায় অংশগ্রহণ ও জগন্নাথদেবের দর্শন লাভ অত্যন্ত পুণ্যময় এবং এটি মানবজীবনে আত্মিক শান্তি ও কল্যাণ বয়ে আনে। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে পারস্পরিক মিলন, সম্প্রীতি ও ধর্মীয় চেতনার এক অনন্য প্রতীক।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই (বুধবার) ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী রথ উৎসব। সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এবারও রথযাত্রাটি একটি সর্বজনীন আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে।
 


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত