সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
২৬ বাংলা টিভি 17-Jul-2026 24
মহেশপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শহিদুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আরিসান (৮) নামে এক শিশুর মৃ/ত্যু হয়েছে। ১৬ ই জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরিসান ওই গ্রামের মনিরুজ্জামান মনিরের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আরিসান। দীর্ঘ সময় সে ফিরে না আসায় স্বজনরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুরে খোঁজাখুঁজি করে তার নিথর দেহ উ/দ্ধা/র করা হয়। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু শিশুটির মৃ/ত্যু/র বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ তাদের বাড়িতেই ছিলো।
news@26banglatv.com