Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

একই ফ্রেমে কৃতি-কবির, ফের চর্চায় প্রেমের গুঞ্জন

২৬ বাংলা টিভি   15-Jul-2026   30

Photo

একই ফ্রেমে কৃতি-কবির, ফের চর্চায় প্রেমের গুঞ্জন


বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও প্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা যেন থামছেই না। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন ঘুরে বেড়ালেও এবার ভারত-ইংল্যান্ড একদিনের আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে দেখা যাওয়ায় সেই আলোচনা আরও তীব্র হয়েছে।

যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে সাধারণ দর্শকদের মতোই গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন কৃতি ও কবির। ম্যাচ চলাকালেই কবির নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাদের সঙ্গে আরও এক বন্ধুকেও দেখা যায়। সবুজ ডোরাকাটা স্লিভলেস টপ, সাদা ট্রাউজার, কানে রিং, গলায় ছোট্ট পেনডেন্ট ও সানগ্লাসে নজর কেড়েছেন কৃতি। অন্যদিকে সাদা টি-শার্টের ওপর বাদামি লেদার জ্যাকেট পরে ছিলেন কবির। এমনকি সরাসরি টেলিভিশন সম্প্রচারেও পাশাপাশি বসে থাকা তাদের দৃশ্য ধরা পড়ে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এরপর থেকেই কৃতি-কবিরের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এর আগেও একাধিকবার বিশেষ দিন উদযাপন, বিদেশ ভ্রমণ এবং একই স্থান থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করায় তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।

২০২৪ সালে প্রথম কৃতি শ্যানন ও কবির বাহিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায়। এরপর বন্ধুদের আড্ডা, ব্যক্তিগত অনুষ্ঠান এবং পারিবারিক আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় অনেকে ধরে নিয়েছেন, তারা সম্পর্কে রয়েছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কৃতি বা কবির।

যদিও বলিউডে সম্পর্ক গোপন রেখে পরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে ভালোবাসার কথা জানানোর উদাহরণ নতুন নয়। তাই কৃতি-কবিরের ভক্তরাও এখন অপেক্ষায় কবে এই জুটি নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত