Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২৬ বাংলা টিভি   14-Jul-2026   12

Photo

কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন


ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি সেচের ডিপ টিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সদস্যরা| মঙ্গলবার বিকালে নলভাঙ্গা বাজারের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন শাহিনুর রহমান নামে টিউবওয়েল সমিতির এক সদস্য| এসময় সমিতির ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন| 

এসময় তিনি বলেন, ১৯৮৪ সালে গ্রামের ২১ জন সদস্য নিয়ে বিআরডিবি নিয়ন্ত্রনাধীন ইঞ্জিন চালিত গভির টিউবওয়েল নলভাঙ্গার ˆসয়দ আলী বিশ্বাসের জমিতে স্থাপন করা হয়| টিউবওয়েলের অধিনে প্রায় ২৫০ বিঘা জমি কৃষি চাষ হয়ে আসছে| টিউবওয়েলটি জমিরুল ইসলাম নামে এক সদস্য পরিচালনা করতেন| কয়েক বছর পর উক্ত টিউবওয়েলের ফ্যানে জড়িয়ে দুই হাত ক্ষতিগ্রস্ত হয়| পরে সমিতির সদস্য ও জমির মালিক ˆসয়দ আলী বিশ্বাসের ছেলে মাহবুবুর রহমানকে টিউবওয়েল পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়| কিন্তু মাহবুবুর রহমান চালাকি করে সমিতির মিটার বদলে নিজের নামে করে নেন| ২০১৫ সালে মাহবুবুর রহমান আওয়ামীলীগের স্থানীয় নেতা কালাম চেয়ারম্যান ও স্থানীয় ইউপি মে¤^ার কামাল হোসেনের নেতৃত্বে জোরপূর্বক গভির নলকূপটি নিজের দখলে নেন| এরপর থেকে প্রায় ১০ বছরের অধিক সময় নলকূপ থেকে আয়ের কোন হিসাব না দিয়ে নিজে ভোগ করেছেন| এ নিয়ে একটি মামলা চলমান রয়েছে| সর্বশেষ চলতি বছরের জুন মসে স্থানীয় কৃষকদের সাথে আলোচনা করে আমরা প্রকৃত সমিতির সদস্যরা পুনরায় নলকূপটি নিয়ন্ত্রণে নিয়েছি বলে উল্লেখ করা হয়| এখন মাহবুবুর রহমান বিভিন্ন মহলে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন| এ নিয়ে স্থানীয়ভাবে শালিস ˆবঠক অনুষ্ঠিত হয় কিন্তু সেখানে কোন সুরাহা না হওয়ায় থানায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়| ˆবঠক থেকে জালাল হোসেন ও আজিজুল লস্কার ননা দুইজন নলকূপের দখল মাহবুবুর রহমানকে ফিরিয়ে দেওয়ার হুমকি দেয়| এখনআমরা আপনাদের মাধমে বিষয়টি সঠিকভাবে প্রকৃত সমিতির সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়ার আহবান করছি|

সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন, শাহাজ্জেল হোসেন, জামির হোসেন, ইয়াকুব আলী ও আজিজুলসহ ১৫ সদস্য উপস্থিত ছিলেন|


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত