Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

২৬ বাংলা টিভি   12-Jul-2026   31

Photo

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কানসাস সিটির ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে দলকে এগিয়ে দেন। গোল হজমের পর সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দৃঢ়তা দেখান। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে দান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে পাঁচ মিনিট পরই বড় ধাক্কা খায় সুইসরা। ফাউলের অভিনয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এম্বোলো। শেষ প্রায় ১৮ মিনিট ১০ জন নিয়ে খেলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও দুই দল গোল করতে না পারলেও ১১২ মিনিটে জুলিয়ান আলভারেজ দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে ৩-১ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। মেসি একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তবে কর্নার থেকে প্রথম গোলের সূচনা এবং আক্রমণভাগে নেতৃত্ব দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত