Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা।

২৬ বাংলা টিভি   11-Jul-2026   29

Photo

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা।


স্টাফ রিপোর্টার (আশুলিয়া): ঢাকার  আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামের এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার(১০জুলাই) গভীর রাতে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল  ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া পরিবারের সাত বছরের শিশুকে ডুবে যাওয়া পারাপারের কথা বলে ডেকে নিয়ে যায়। একা পেয়ে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাটি জানাজানি হয়। পরে খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এসময় তাকে গণপিটুনি দেওয়া হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত