Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান

২৬ বাংলা টিভি   11-Jul-2026   25

Photo

শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান


ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান|

শনিবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বায়িত্বশীল সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন|

তিনি বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরী সাড়ে ১২ হাজার টাকা করা হয়| কিন্তু এই টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলবে|

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সাথে বৈষম্যহীন আচরণ করতে হবে জানিয়ে আতিকুর রহমান শ্রমিকদের জন্য বাধ্যতামুলক রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান|

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ: সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা শাখার সভাপতি হারুন-উর-রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত