Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে অবিরাম বৃষ্টি: জলমগ্ন রাজপথ, থমকে গেছে জনজীবন

২৬ বাংলা টিভি   10-Jul-2026   32

Photo

কালীগঞ্জে অবিরাম বৃষ্টি: জলমগ্ন রাজপথ, থমকে গেছে জনজীবন


​তাসনিম মুহসিন। ঝিনাইদহ: ​রাত থেকে শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টিতে আজ শুক্রবার সারাদিন অচল হয়ে পড়েছে কালীগঞ্জ শহর। আকাশভাঙা এই বর্ষণ যেন জনজীবনকে আটকে ফেলেছে এক অদৃশ্য দেয়ালে।

শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, এমনকি মাঠ-ঘাট এবং অসংখ্য এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার এই তীব্র রূপ মানুষের দৈনন্দিন স্বাভাবিক ছন্দকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে।

​টানা বৃষ্টির ফলে যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়ে বেশ কম এবং ধীরগতিতে চলছে। বৃষ্টির এই দিনে রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম।

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহনগুলো পানি ও কাদায় আটকা পড়ায় পরিবহন ব্যবস্থায় নেমে এসেছে স্থবিরতা।

চালকরা পড়েছেন চরম সংকটে; ইঞ্জিন বা মোটর বিকল হওয়ার ভয়ে অনেকেই গাড়ি রাস্তায় নামাতে সাহস পাচ্ছেন না। ফলে কর্মজীবী মানুষ ও শুক্রবারের জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ পথচারীরা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

​সকাল থেকে বৃষ্টির দাপটে বাজারের চিত্রও ছিল ভিন্ন। জনশূন্য প্রায় বাজার এলাকায় দোকানপাট খুললেও ক্রেতা নেই বললেই চলে। পানি নিষ্কাশনের ড্রেনগুলো উপচে ময়লা-আবর্জনা মিশ্রিত জল রাস্তার ওপর উঠে আসায় পথচলা দায় হয়ে পড়েছে। এদিকে বাকুলিয়া, খয়েরতলা, ব্যাক অফিস পাড়া, কলেজপাড়া, গোহাটা  শিবনগর ও আড়পাড়া সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও কাদার কারণে যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।

। বিশেষ করে পৌর সভার ২ নং ওয়ার্ড বাকুলিয়া ব্রাক অফিসের পিছনের এলাকা রাস্তার ওপর পুরু কাদা ও পানির কারণে বাসা-বাড়ি থেকে বের হওয়া বা ফিরে আসা বাসিন্দাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে; অনেক জায়গায় কাদা ও পানিতে পা তলিয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে বাজারের ব্যবসা মন্দা, অন্যদিকে সাধারণ মানুষের এই ভোগান্তি মিলে জনজীবন যেন থমকে গেছে। বিশেষ করে কাঁচাবাজারের ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা আর নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সামান্য বৃষ্টিতেই কালীগঞ্জকে এমন জলমগ্ন অবস্থায় পড়তে হয়, যা এখন জনদুর্ভোগের স্থায়ী রূপ নিচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার ইউ এনও রেজওয়ানা নাহিদ বলেন, পানি নিষ্কাশনের কার্যক্রম তো সবসময় চলমান থাকে এখনো চলতেছে।  ওই যে কলা হাটায় ওখানে দেখেন করতেছে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত