Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক, চাঞ্চল্য

২৬ বাংলা টিভি   09-Jul-2026   35

Photo

শার্শায় ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক, চাঞ্চল্য


​আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি:  যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

​আজ বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন জনপ্রতিনিধি (ইউপি সদস্য) থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​আটককৃতরা হলেন— সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩); এবং কলারোয়া উপজেলার কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) ও একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

​বিজিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল এবং মাদক চক্রের ওপর বিজিবির সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ২১ বিজিবির একটি চৌকস দল শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই ৪ জনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত