Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ ময়মনসিংহ

ময়মনসিংহে পিবিআইয়ের প্রেস ব্রিফিং মাকে শ্লীলতাহানি করায় ৪ ভাই মিলে জবাই করে হত্যা করে কাইল্যা রুবেলকে

২৬ বাংলা টিভি   06-Jul-2026   31

Photo

ময়মনসিংহে পিবিআইয়ের প্রেস ব্রিফিং মাকে শ্লীলতাহানি করায় ৪ ভাই মিলে জবাই করে হত্যা করে কাইল্যা রুবেলকে


ময়মনসিংহ প্রতিনিধি:  রবিবার (৫ জুন) নগরীতে রাজিব আহমেদ রুবেল ও ওরফে কাইল্যা রুবেল (৪০) হত্যার ঘটনায় জড়িত ৪ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই)| হত্যার পর রবিবার রাতেই পিবিআই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে| গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর রামকৃষ্ণ রোড ছত্রিশ বাড়ী এলাকায় নিহত রুবেলের বাড়ির মালিক পারুল আক্তারের ছেলে রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)| এই পারুলের বাড়িতেই রুবেলকে জবাই করে হত্যা করা হয়|

পিবিআই জানান, পুর্ব শত্রুতার বিরোধে ছেলে জনির সামনে মা পারুলকে মারধর ও শ্লীলতাহানি করে রুবেল| এতে পারুলের ৪ ছেলে ক্ষিপ্ত হয়ে খুনের ঘটনা ঘটায়| সোমবার বিকেলে জরুরি প্রেস ব্রিফিং এ তথ্য জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান| 

পিবিআই পুলিশ সুপার বলেন, এলাকায় রুবেল কাইল্যা রুবেল নামে পরিচিত| বখাটে রুবেল মাদকসেবী ও মাদক ব্যবসায়ি| মাদক মামলায় রুবেলের নামে থানায় মামলা রয়েছে| মাসখানেক আগে রুবেল পারুলের বাসা ভাড়া নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা ও নানা রকম অসামাজিক কাজ করতো| এতে পারুল রুবেলকে বাসা ছেড়ে দিতে বললে রুবেল ক্ষিপ্ত হয়| রবিবার (৫ জুলাই) সকালে রুবেল ঘুম থেকে পারুলদের বাসায় গিয়ে পারুলকে গালাগালি ও শ্লীলতাহানি করে নিজ ঘরে ফিরে আসে| এ সময় পারুলের ছেলে জনি ঘরে ছিল| জনি এ ঘটনা অন্য ভাইদের বললে সবাই ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে খুনের ঘটনায়| গ্রেপ্তারের পর আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনা স্বীকার করেছে| পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার প্রমান মেলেনি| পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেন | 

রবিবার (৫ জুন) সকালে নগরীর রাম কৃষ্ণ মিশন রোড, ছত্রিশ বাড়ী এলাকায় ভারাটে বাসার নিজ ঘরে জবাই করে হত্যা করা হয় রুবেলকে| নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড ছত্রিশবাড়ি এলাকার আব্দুল হামিদের ছেলে


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত